Saturday, May 16, 2026

বাংলায় বিজেপির বিপর্যয়: ‘আত্মতুষ্টি’ ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে তোপ কুণালের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) বিপর্যয় নিয়ে কর্মিসভায় দলীয় নেতা-কর্মীদেরই কটাক্ষ করেন বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তা নিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন, বিজেপির কর্মিসভাতে শুভেন্দু বলেন, দলের অনেকে আত্মতুষ্টিতে ভুগেছেন। অনেকেই নিজেদের প্রার্থীদের সম্পর্কে খারাপ কথা বলেছেন। যার কারণে দলের প্রার্থীরা হেরেছেন। “এতে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ হয়েছে।”

এই প্রসঙ্গে তৃণমূলের কুণাল ঘোষ বলেন, বিজেপির অন্য নেতা-কর্মীরাই নন, স্বয়ং শুভেন্দু অধিকারীই ক্ষমতায় আসা নিয়ে আত্মতুষ্টিতে ভুগেছেন। আর সেই কারণেই তৃণমূলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে তিনি ভোটের আগে দল ছেড়ে বিজেপিতে গিয়ে যোগ দিয়েছিলেন। তাঁর মুখকেই প্রত্যাখ্যান করেছেন বেশিরভাগ মানুষ। তিনি যেখানেই বিজেপির হয়ে মুখ খুলেছেন, সেখানেই গেরুয়া শিবিরের হিতে-বিপরীত হয়েছে। বিজেপিকে প্রত্যাখ্যান করে বাংলার মানুষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, যেসব ‘গদ্দাররা’ ভোটের আগে সুবিধা পেতে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল, তাদের দেখেই আরও বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন বাংলার মানুষ।

আরও পড়ুন- হরিদেবপুরে ধৃত জঙ্গিদের জেরায় চাঞ্চল্যকর তথ্য, মিলল নয়া জঙ্গি সংগঠনের হদিশ

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...