Tuesday, June 23, 2026

প্রায় ৯ ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে মহেশতলার শিল্পতালুকের আগুন

Date:

Share post:

প্রায় ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো মহেশতলার বিধ্বংসী অগ্নিকাণ্ড।যদিও এখনও দমকলের তিনটি ইঞ্জিন পকেট ফায়ার খুঁজে তা নেভানোর কাজ করেছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে,  ৪ টি গোডাউন কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে।দমকলের ১৩ টি ইঞ্জিন, রোবট এবং ফোমের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল সূত্রের খবর, কারখানার আশেপাশে পর্যাপ্ত জল না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আপাতত নতুন করে আগুন ছাড়ানোর কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে কার্যত পুড়ে ছাই কারখানা।

মঙ্গলবার মহেশতলায় (maheshtala chemical factory) কারখানায় বিধ্বংসী আগুন লাগে।  এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জন শ্রমিক জখম হয়েছে বলে জানা গিয়েছে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। প্রথমে দমকলের ছটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তাতে কাজ না হওয়ায় একের পর এক ইঞ্জিন এলেও আগুন ক্রমাগত বিধ্বংসী চেহারা নিতে থাকে। স্যানিটাইজারের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কাগজের গোডাউনে। আগুনের জেরে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। পে লোডার দিয়ে কারখানার দেওয়াল ভেঙে আগুন নেভানোর চেষ্টাও করা হয়। আগুন নেভাতে আনা হয় রোবট।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, এদিন সকালের দিকেই কারখানায় রাখা রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। বিস্ফোরণের জেরে ৫ জন গুরুতর জখম হয়েছেন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...