Saturday, May 16, 2026

আড়িপাতা হয়েছে তাঁর ফোনেও, সুদীপের কাছে সন্দেহ প্রকাশ মমতার

Date:

Share post:

অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁর ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার। যদিও সেই সন্দেহ তখন খুব একটা গুরুত্ব পায়নি। সম্প্রতি পেগাসাস(Pegasus) রিপোর্টকে কেন্দ্র করে যখন জাতীয় রাজনীতি রীতিমতো উত্তাল, সেই সময় আরও একবার সে কথাই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandyopadhyay) বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর সঙ্গে ফোনে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে এই খবরই প্রকাশ্যে আনলেন তৃণমূল সাংসদ(TMC MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়।

পেগাসাস রিপোর্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের পাশাপাশি অন্তত ৩০০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে আড়ি পেতেছে সরকার। অভিযোগ এমনটাই। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সন্দিহান। গতকাল আমার সঙ্গে কথা হয়েছে ওনার। উনি জানিয়েছেন, আমার ফোনও বহুদিন ধরে ট্যাপ হচ্ছে। সেজন্য ওঁর সঙ্গে ফোনে কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন আমাদের। আমরা সেটা অনুসরণ করছি।’ তবে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপের বিষয়টি এভাবে প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:এ বার জনসংখ্যা নিয়ন্ত্রণে অসম সরকারের ‘পপুলেশন আর্মি ‘

এদিকে পেগাসাস ইস্যুতে তৃণমূল যে সরকারকে মোটেও ছেড়ে কথা বলবে না মঙ্গলবারই সে কথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন তিনি বলেন, “কোটি কোটি টাকা খরচ করে বিরোধীদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য এটি খুবই উদ্বেগের বিষয়। এই নিয়ে কোনওরকম আপস করা উচিত হবে না।” তৃণমূল সাংসদের স্পষ্ট বক্তব্য, “যতক্ষণ পর্যন্ত পেগাসাস নিয়ে কেন্দ্র আলোচনা করছে এবং যথাযথ উত্তর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সংসদের উভয় কক্ষ অচল রাখব।”

 

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...