Saturday, March 28, 2026

নবরূপে দৈনিক ‘জাগো বাংলা’ প্রকাশ করলেন মমতা, অভিনন্দন জানালেন অভিষেক

Date:

Share post:

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নবরূপে দৈনিক ‘জাগো বাংলা’ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এদিন নেত্রীর ভার্চুয়াল (Virtual) ভাষণ সম্প্রচারিত হয়। একই সঙ্গে দৈনিক ‘জাগো বাংলা’র (Jago Bangla) প্রকাশ করেন তিনি। এই দৈনিকের মাধ্যমে তাঁর বার্তা এবং কর্মসূচি বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশাবাদী মমতা।

‘জাগো বাংলা’-র মাধ্যমে নেত্রীর চিন্তাধারা তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশাবাদী তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নবরূপে দৈনিক ‘জাগো বাংলা’কে স্বাগত জানানোর পাশাপাশি তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান টিম ‘জাগো বাংলা’কে।

রাজ্য-দেশ-বিদেশ-খেলা-বিনোদন জগতের টাটকা সব খবর, তৃণমূলের কর্মসূচি, দিল্লি দরবার, দেশবিদেশ, আমার বাংলা, খেলা, স্বাস্থ্য, ভ্রমণ-সহ নানা বিভাগ থাকছে এই দৈনিককে। বৃহস্পতিবার থেকে কলকাতার স্টলে স্টলে পাওয়া যাবে।
‘জাগো বাংলা’ পড়া যাবে :
www.jagobangla.in

আরও পড়ুন- কেন্দ্রে অশুভ শক্তিকে বিনাশের ডাক, তৃণমূল ভবনে শহিদ দিবস পালন যুব সভানেত্রী সায়নীর

Related articles

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...