Thursday, June 25, 2026

ইস্টবেঙ্গলের সঙ্কটের দিনে বিধায়ক বেতনের টাকা দিতে চান মদন মিত্র

Date:

Share post:

ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গলের সাম্প্রতিক চুক্তি জটিলতা ও ডামাডোল পরিস্থিতি নিয়ে বুধবার ময়দানে ক্লাব তাঁবুতে লাল-হলুদ সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। যা দেখে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্র মদন মিত্র (Madan Mitra) ব্যথিত। এদিন সমর্থকদের একাংশের বিক্ষোভ ও তাদের উপর পুলিশের লাঠি চার্জ দেখার পর আর চুপ থাকতে পারেননি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

এদিন ফেসবুক লাইভে এসে মদন মিত্র স্পষ্ট জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গলের সমর্থকদের পাশে তিনি আছেন। প্রয়োজনে বিধায়ক হিসাবে নিজের এক মাসের বেতন ক্লাবকে দিয়ে দেবেন তিনি। মদন মিত্র তাঁর ৭ মিনিট ৩৪ সেকেন্ডের লাইভে বলেন, কেউ যেন ভুলে না যায় তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলেন। আর তিনি কোনও মতেই ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি হতে দেবেন না। ক্লাবের সঙ্কটের দিনে সমর্থকরা ডাকলেই তিনি ছুটে যাবেন, যেভাবে কোথাও আগুন লাগলে দমকল ছুটে যায়!

আরও পড়ুন- নবরূপে দৈনিক ‘জাগো বাংলা’ প্রকাশ করলেন মমতা, অভিনন্দন জানালেন অভিষেক

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...