Monday, April 27, 2026

কলকাতার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বয়কট করতে পারেন ক্ষুব্ধ আইনজীবীরা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কট করতে পারেন আইনজীবীদের একাংশ৷  আইনজীবীদের বক্তব্য, অধিকাংশ ক্ষেত্রেই মামলার ঘর বদল হাইকোর্টের নিয়ম মেনে হচ্ছে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিজের ইচ্ছা অনুসারে এজলাস বদল করছেন৷ আইনজীবীদের একাংশের অভিযোগ, এই কাজের পিছনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অন্য উদ্দ্যেশ লুকিয়ে আছে৷
আইনজীবীদের এক জরুরি বৈঠকের শেষে বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ জানান, তাঁরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বিধি  মেনে কাজ করার অনুরোধ জানাবেন।  রাজেশ বিন্দাল যদি সেই অভিযোগের কোনও সুরাহা না করেন,  তাহলে মঙ্গলবার থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কট করতে বাধ্য হবেন আইনজীবীরা।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাজকর্ম নিয়ে আগেই  ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারপতি অরিন্দম সিনহা এবং বিচারপতি সব্যসাচী ভট্টচার্য। এখন আইনজীবীদের একটি অংশও প্রতিবাদ জানানো শুরু করেছেন। বিন্দালকে
ঘিরে ক্রমশই অসন্তোষ বাড়ছে আইনজীবী মহলে। আইনজীবীদের বক্তব্য, অধিকাংশ ক্ষেত্রেই মামলার ঘর বদল হাইকোর্টের নিয়ম মেনে হচ্ছে না। বুধবার হাইকোর্টের বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী এই নিয়ে ভার্চুয়ালি একটি বৈঠকও করেছেন। সূত্রের খবর, বার অ্যাসোসিয়েশনকে যুক্ত না করেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাজকর্মের বিরোধিতা করে এই বৈঠকের সিদ্ধান্ত নেন হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবীদের একাংশ। বৈঠকে স্থির করা হয়, প্রথম চিঠিতে কাজ না হলেও বৃহস্পতিবার ফের দ্বিতীয় চিঠি দেওয়া হবে। দ্বিতীয় চিঠির পরেও যদি সাড়া না দেওয়া হয়, তাহলে শুক্রবার এই আইনজীবীরা ফের বৈঠকে বসবেন। সেই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তাঁরা বিধি মেনে কাজ করার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি জমা দেবেন। আপতত এমনই পদক্ষেপের সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

Related articles

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...

ভূতুড়ে ৪৯২ কিভাবে এলো! কমিশনের কারচুপিতে তালিকায় বাদ ২৭ লক্ষের অনেক বেশি

সমস্ত নথি থাকা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না ২৭ লক্ষ মানুষ। তবে এই সংখ্যাটা এই ২৭ লক্ষে...