Saturday, May 23, 2026

কৃষি আইন বাতিলের দাবিতে যন্তরমন্তরে কেন্দ্রবিরোধী কৃষক বিক্ষোভ 

Date:

Share post:

সংসদে বাদল অধিবেশন (monsoon session of parliament) চলাকালীন দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় কৃষি আইনের (farmers law) বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন আন্দোলনকারী কৃষকরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবেশন চলাকালীন প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ চলবে। সংযুক্ত কিসান মোর্চা-সহ একাধিক কৃষক সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর যন্তর মন্তরে কোভিডবিধি মেনে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকেই কর্মসূচি শুরু করে দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ প্রতিহত করতে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে দিল্লিকে। গত বছরের লালকেল্লার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্ক দিল্লি পুলিস। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। ইতিমধ্যে যন্তরমন্তরের সুরক্ষা ব্যবস্থা ঘুরে দেখেছেন দিল্লি পুলিসের স্পেশ্যাল সিপি (ক্রাইম) সতীশ গোলচা এবং জয়েন্ট সিপি যশপাল সিং। ভোর থেকেই রাজধানীর নানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল বাহিনী। আঁটোসাটো নিরাপত্তা ও নজরদারি চলে টিকরি, সিঙ্ঘু সীমানায়। বিকেইউ নেতা রাকেশ টিকায়েত বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য উত্তরপ্রদেশ। সেখানে বিজেপিকে পর্যুদস্ত করাই আমাদের লক্ষ্য। এদিকে এদিন কংগ্রেস সংসদীয় দলের পক্ষ থেকেও কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, অধীর চৌধুরী, গৌরব গগৈ সহ নেতারা এই বিক্ষোভে নেতৃত্ব দেন।

 

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...