Saturday, May 23, 2026

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ৪৯৯ পেয়ে প্রথম স্থানে জেলার ছাত্রী

Date:

Share post:

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক (HS) পরীক্ষার ফল। আজ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি মহুয়া দাস। তিনি জানান, চলতি বছরে মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। A গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। এছাড়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন ছাত্রছাত্রী। ৪৯৯ নম্বর পেয়েছে মুর্শিদাবাদের এক ছাত্রী। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬ জন পরীক্ষার্থী।
গত মঙ্গলবারই মাধ্যমিকের ফল বেরিয়েছে। পাশের হার ছিল ১০০ শতাংশ। সেইমতো উচ্চমাধ্যমিকেও ভালো ফলের আশা ছিল। মাধ্যমিকের মতো ১০০ শতাংশ না হলেও এবারের পাশের হার ৯৭.৬৯ শতাংশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, রাজ্যের সমস্ত জেলায় পাশের হার ৯০ শতাংশ ও তার বেশি। মাইনরিটিদের পাশের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পাশের হার ৯৭.৩৩ শতাংশ।
করোনা আবহে পরীক্ষা বাতিল হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি পরীক্ষার্থীরা । তাই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে ফল। শুক্রবার স্কুল থেকেই মিলবে মার্কশিট। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে। অন্যদিকে মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে । ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...