Friday, April 3, 2026

পেগাসাস : তৃণমূলের পথ ধরে সংসদ চত্বরে বিরোধী-বিক্ষোভ, রাহুল ইস্তফা চান শাহর

Date:

Share post:

শুক্রবার সকাল থেকে উত্তাল সংসদভবন চত্বর। উপলক্ষ্য ফোনে আড়িপাতা কেলেঙ্কারি। ইতিমধ্যে পেগাসাস কাণ্ড নিয়ে দেশ জুড়ে সবচেয়ে সরব তৃণমূল কংগ্রেস। রাস্তা থেকে সংসদ, সব জায়গাতেই ফোনে আড়িপাতা কাণ্ড নিয়ে সরব বাংলার শাসক দল। এবার তৃণমূলকে অনুসরণ করে সংসদে ফোনে আড়িপাতা নিয়ে বিজেপির বিরুদ্ধে ধরণা-বিক্ষোভে বসলেন কংগ্রেস, ডিএমকে ও শিবসেনার সাংসদরা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই ধরণা মঞ্চ থেকেই শুক্রবার বললেন, পেগাসাসকে কাজে লাগাচ্ছেন নরেন্দ্র মোদি- অমিত শাহ। যারা ভারত বিরোধী কাজ করে, পেগাসাস মূলত সেইসব জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ইজরায়েলেও এটি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। আর আমাদের দেশে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। রাহুল স্পষ্ট জানান, আমার ফোনও হ্যাক করা হয়েছে। এই কেলেঙ্কারির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ইস্তিফাই দিতে হবে।

শুক্রবার সকালে তিন দলের সাংসদদের হাতে ছিল বিশাল ব্যানার। তাতে লেখা ‘পেগাসাস স্কুপগেট’। সেই সঙ্গে দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে তৈরি কমিটির হাতে তদন্তভার তুলে দিতে হবে। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সাফ কথা, দরজার পিছন দিয়ে আড়িপাতা আসলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার উপর আঘাত। সরকারকে এ বিষয় নিয়ে সংসদে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সেই সঙ্গে তদন্তের দায়িত্ব দিতে হবে নিরপেক্ষ কমিটির হাতে।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...