Monday, May 25, 2026

হাই মাদ্রাসার ফল প্রকাশ, পাশের হার একশো শতাংশ

Date:

Share post:

প্রকাশিত হল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের। মাধ্যমিকের মতোই হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলে ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। আজই ওয়েবসাইটে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়েই পরীক্ষার ফলাফল জানা যাবে। হাই মাদ্রাসায় ১ থেকে ১০-এর মধ্যে রয়েছে ৩৫ জন। ৮০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর ৭৯৭।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো এক্ষেত্রেও পরীক্ষা হয়নি বলে মেধাতালিকা প্রকাশ করা হয়নি। তবে কোনও পরীক্ষার্থী যদি বোর্ডের নম্বরে সন্তুষ্ট না হয়ে থাকে, তবে পরীক্ষার্থী বসার জন্য আবেদন জানাতে পারে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই পরীক্ষার দিন ধার্য করা হবে।

পর্ষদ সভাপতি জানান,আগামিকাল প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের হাতে ৯টি কেন্দ্র থেকে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে। এরপর মাদ্রাসা থেকে পরীক্ষার্থীদের অভিভাবককে সেই নথি গ্রহণ করতে হবে।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...