Sunday, March 29, 2026

আজ গুরু পূর্ণিমায় একদিনের জন্য খুলল বেলুড় মঠ

Date:

Share post:

আজ গুরু পূর্ণিমা (Guru Purnima)। তাই ভক্তদের কথা মাথায় রেখে শুধু মাত্র একদিনের জন্য খোলা থাকছে বেলুড় মঠ (Belur math will remain open for only 1 day)। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে , গুরু পূর্ণিমা উপলক্ষে এই করোনা আবহের মধ্যেও আজ শনিবার একদিনের খোলা রাখা হচ্ছে বেলুড় মঠের দরজা। মঠ খোলার সময় সকাল সাড়ে ৭টা থেকে ১১টা। আবার বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত। কোভিড বিধি (covid protocol) পুরোপুরি মেনে তবেই ভক্তরা মঠের ভিতরে প্রবেশ করতে পারবেন। শনিবার সকা থেকেই

ভক্তদের ভিড় চোখে পড়েছে বেলুড় মঠের সামনে। ভোর থাকতে সবাই এসে লাইনে দাড়িয়েছেন। মাস্ক (mask) না পরলে মঠের দরজা দিয়ে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানিয়ে দেয়া হয়েছে। তবে এদিন মন্দির দর্শনের অনুমতি থাকলেও করোনা আবহের দরুণ প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা। সারাদিন স্তোত্রপাঠ সংগীতে মন্ত্রোচ্চারণ হবে । ভক্তরা সেখানে যোগ দিতে পারবেন বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে।

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...