Saturday, March 28, 2026

অধিকারীদের মৌরসীপাট্টা ঘুচছে, কন্টাই সমবায় ব্যাঙ্কে শুভেন্দুর বিরুদ্ধে অনাস্থা

Date:

Share post:

কাঁথির ‘শান্তিকুঞ্জ’তে এখন অশান্তির হাওয়া। বাড়ির কর্তা হারাতে পারেন তাঁর সাংসদ পদ। বাড়ির এক ছেলে হারিয়েছেন পুর প্রশাসক পদ। আর এক পুত্রর ২০২৪-এর পর সাংসদ পদ হারানো শুধু সময়ের অপেক্ষা। আর পরিবারের ‘রত্ন’ শুভেন্দু অধিকারী রাজ্যের তিন দফতরের মন্ত্রী, দলের সর্বোচ্চ কমিটি, HDA ও HRBC-র চেয়ারম্যান পদ হারিয়ে এখন শুধুই বিরোধী দলনেতা। আর এবার শুভেন্দুর হাত থেকে একে একে সমবায় ব্যাঙ্কগুলির চেয়ারম্যান পদগুলিও হাতছাড়া হচ্ছে। কোথাও শুভেন্দু নিজেই ব্যাঙ্কের চেয়ারম্যান, কোথাও ইউনিয়ানের চেয়ারম্যান, আবার কোথাও বসে নিজের পেটোয়া লোক। এবার সেসব মৌরসীপাট্টা শেষ হতে চলেছে একে একে৷
কন্টাই সমবায় ব্যাঙ্ক, যাকে কেন্দ্র করে বহু অভিযোগ, সেই ব্যাঙ্কের ইউনিয়ন সভাপতির পদ হারাতে চলেছেন শিশির-পুত্র। তৃণমূল কংগ্রেসে থাকার সময় এই পদগুলিতে একটার পর একটায় থাকলেও বিজেপিতে এসে নৈতিকতা দেখিয়ে পদগুলি ছাড়েননি। ইতিমধ্যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে কন্টাই সমবায় ব্যাঙ্কে। ১৪জন ডিরেক্টরেটের মধ্যে ১১জন অনাস্থায় স্বাক্ষর করেছেন। জমা পড়েছে ইউনিয়ন সভাপতি হরিসাধন দাস অধিকারীর কাছে। ২ অগাস্ট ইউনিয়ন বৈঠক। সব ঠিক থাকলে সেই বৈঠকেই কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ব্যাঙ্কের ইউনিয়ন সভাপতির পদ হারাতে চলেছেন শুভেন্দু।
অধিকারী গড়ের মিথ কার্যত ধুলোয় মিশতে চলেছে। প্রমাণিত, সব উত্থানই আসলে তৃণমূল কংগ্রেসের দৌলিতে। খাস তালুকে একুশের ভোটের ফলও অধিকারীদের কাছে লজ্জাজনক। কাঁথি ছাড়া কোথাও অধিকারীরা জিততে পারেনি। জেলার বাকি যে ৫টি আসন বিজেপি পেয়েছে সেখানে অধিকারীদের কোনও ভূমিকা নেই। জেলার বাম ভোট গিয়েছে বিজেপিতে, সঙ্গে বিজেপির ভোট। ফলে শান্তিকুঞ্জে প্রশ্ন উঠেছে, তাহলে কেন দল বদলে বিজেপিতে যাওয়া? সব হারিয়ে কী এবার জেলযাত্রা? প্রাক্তন দেহরক্ষী শুভঙ্কর চক্রবর্তীর রহস্য মৃত্যুর তদন্ত যেদিকে এগোচ্ছে, তাতে অনেক বিরোধী নেতাই তেমন অনুমান করছেন।

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...