Tuesday, June 23, 2026

তিরন্দাজের মিক্সড ডাবলস থেকে ছিটকে গেলেন দীপিকা-প্রবীণ জুটি, ব‍্যাডমিন্টনে হার প্রনীথের

Date:

Share post:

শুরুটা ভাল করলেও শেষ রক্ষা হল না। টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) তিরন্দাজের মিক্সড ডাবলসের( Mixed Archer) কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলন দীপিকা কুমারী( deepika kumari) এবং প্রবীণ যাদবের (pravin jadhav) জুটি। এদিন কোয়ার্টার ফাইনালে তারা হারলেন কোরিয়ার কাছে।

শনিবার চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ২-১ জিতে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করেন দীপিকা-প্রবিন জুটি। কিন্তু কোয়ার্টার ফাইনালে কোরিয়ার আন সান ও কিম জে ডিওকের সামনে দাঁড়াতেই পারলেন তারা। দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের জুটি হার মানেন আন সান ও কিম জে ডিওকের কাছে। প্রথমে ৪-০ ব্যবধানে এগিয়ে ছিল কোরিয়া, কিন্তু তারপর ২-৪ এ নিয়ে আসে দীপিকা-প্রবীণ জুটি। তবে শেষ অবধি কামব্যাকের আশাকে ভেঙে দিয়ে ৬-২ ব্যবধানে জয়ী হল কোরিয়া।

এদিকে ব্যাডমিন্টনে বড়সড় অঘটন পেল ভারত। পুরুষদের সিঙ্গলসে গ্রুপ ডি এর ম্যাচে ইজরায়েলের মিশা জিলমেরম্যানের কাছে স্ট্রেট সেটে হারলেন সাই প্রনীথ। ম‍্যাচের ফলাফল ১৭-২১, ১৫-২১।

প্রথম সেটে বেশ ভালো শুরু করেছিলেন সাই, কিন্তু ধীরে ধীরে মিশা খেলাটি ধরে নেন, আর শেষ অবধি প্রথম সেট জিতে নেন মিশা। আর দ্বিতীয় সেটেও জয়ের ধারা বজায় রাখেন তিনি। যার জেরে ১৭-২১, ১৫-২১ ফলে হার মানলেন সাই প্রণীথ।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...