Thursday, June 4, 2026

কেন এত বিক্ষোভ? উচ্চমাধ্যমিক রেজাল্টের পর স্কুলগুলির কাছে জবাব চাইল শিক্ষা সংসদ

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের(higher secondary result) পর রাজ্যজুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে অকৃতকার্য পড়ুয়ারা। স্কুলে স্কুলে ভাঙচুরের পাশাপাশি বহু জায়গায় পথ অবরোধের ঘটনাও ঘটেছে। বিক্ষোভের আঁচ এসে পড়েছে খোদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান কার্যালয়েও। পরিস্থিতি সামাল দিতে নবান্নের পাশাপাশি এবার মাঠে নামল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলগুলিকে(schools) নোটিশ পাঠিয়ে অসন্তোষের কারণ জানতে চাওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

শনিবার রাজ্যের স্কুল গুলির জন্য এক নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এ প্রসঙ্গে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনে বলা হয়েছে, ইতিমধ্যে স্কুলগুলির প্রধান শিক্ষক/শিক্ষিকাদের সঙ্গে কথা বলছে সংসদ। বলা হয়েছে, ক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে দ্রুত কথা বলুক স্কুল কর্তৃপক্ষ। কেন পড়ুয়াদের ক্ষোভ, তা দ্রুত জেনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানাক তারা। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে ব্যবস্থা নেবে সংসদ। দ্রুত এই প্রক্রিয়া শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ভারতের অক্সিজেন এক্সপ্রেসে বাংলাদেশে এলো অক্সিজেন

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর যেভাবে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে পড়ুয়াদের তাতে হস্তক্ষেপ করতে হয়েছে নবান্নকেও(Nabanna)। শনিবার স্কুলগুলির জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি মহুয়া দাসকে ডেকে পাঠানো হয় নবান্নে। তাঁর সঙ্গে বৈঠক সারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিক্ষা সচিব মণীশ জৈন।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...