Thursday, May 14, 2026

অসমের করিমগঞ্জে পুলিশের জালে ১৫ রোহিঙ্গা

Date:

Share post:

বেআইনি ভাবে ভারতে ঢুকে পুলিশের জালে ১৫ রোহিঙ্গা। অসমের করিমগঞ্জ জেলায় আটক করা হয় এই ১৫ রোহিঙ্গাকে। উত্তরপ্রদেশের আলিগগড় থেকে এরা এসেছিল।
রেল স্টেশনে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায় এই ১৫ রোহিঙ্গাকে। সেই সময় রেল পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর সব রোহিঙ্গাকে তুলে দেওয়া হয় স্থানীয় পুলিশের হাতে।
জানা গিয়েছে, বেআইনি ভাবে ভারতে ঢুকে গত এক দশক ধরে ভারতে বসবাস করছিল এই ১৫ রোহিঙ্গা। হঠাৎ করে তারা উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরায় কেন যাচ্ছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে আরপিএফ-এর সাব ইনস্পেক্টর বিনোদ কুমার রায় জানিয়েছেন, এই ১৫ রোহিঙ্গার মধ্যে ছ’ শিশু আছে , ছ’জন পুরুষ এবং তিনজন মহিলা।
জানা গিয়েছে, গত ২২ জুলাই বদরপুরে আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে। সেখানে এক লজে তারা দু’দিন কাটায়। এরপর শনিবার সকালে আগরতলার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাদের। সেই সময়ই আটক করা হয় তাদের।
তাদের কাছে থাকা নথি থেকে জানা যায় যে তারা মায়ানমারের নাগরিক। ভারতীয় নথি না থাকায় তারা টিকিট কাটতে পারেনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে ঢোকে। পশ্চিমবঙ্গে বহুদিন থাকার পর কাজের খোঁজে উত্তরপ্রদেশের আলিগড়ে পাড়ি দেয় তারা। সেখানে নির্মাণ কাজের মাধ্যমে দিন কাটাচ্ছিল তারা। মাঝে একবার শিলিগুড়ি গেলে সেখানে কাজ পায়নি তারা। এই পরিস্থিতিতে ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

 

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...