Wednesday, February 25, 2026

রেকর্ড! এক দিনে সর্বোচ্চ মৃত্যু ২৪৭ জনের

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এটিও এক দিনে দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।

এর আগে গত ১৩ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন আক্রান্ত হয়েছিলেন।
সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন-নিয়োগ মেলেনি, মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন টেট উত্তীর্ণ প্রার্থীদের

এর আগে রবিবার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩ ও মঙ্গলবার ২০০ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯২৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৩ হাজার ৩১৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৯৫২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৬ হাজার ২৩৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ।

আরও পড়ুন-বাঙালিকে সম্পূর্ণ ভেষজ খাবারের স্বাদ দিতে বাজারে এল ‘ফার্ম টু হোম শপ’

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭২ জন। এছাড়া চট্টগ্রামে ৬১, রাজশাহীতে ২১, খুলনায় ৪৬, বরিশালে ১২, সিলেটে ১৪, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪১ জন পুরুষ এবং ১০৬ জন নারী। এদের মধ্যে ২৬ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার৩৪০ জন এবং নারী ৬ হাজার ১৮১ জন।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫৯, ৪১ থেকে ৫০ বছরের ৩০, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ২১ থেকে ৩০ বছরের ৩ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...