Wednesday, June 24, 2026

নিয়োগ মেলেনি, মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন টেট উত্তীর্ণ প্রার্থীদের

Date:

Share post:

প্রাথমিকে চাকরি না পেয়ে এবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ২০১৪ টেট পাশ করা প্রায় ১৫০০ জন চাকরি প্রার্থীর। গত নভেম্বরে ২০১৪ প্রাথমিকে টেট উত্তীর্ণ ১৬৫০০ জন প্রার্থীকে প্রাথমিকে নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ফেব্রুয়ারিতে।

কিন্তু প্রথম মেধাতালিকা প্রকাশের পর দেখা যায় কেন্দ্রের তুঘলকি নিয়মে (NCTE-2018) রাজ্যের টেট পাস ও প্রাথমিকে শিক্ষকতা করানোর জন্য পূর্ণ প্রশিক্ষিত ১৫০০ D EL ED প্রার্থী এখনও নিয়োগ পায়নি। কেন্দ্রের খামখেয়ালি সিদ্ধান্তে অর্ধপ্রশিক্ষিত B.ED প্রার্থীরা এই প্রথম রাজ্যের প্রাথমিক নিয়োগে সুযোগ পেয়েছে (যাদের প্রাইমারি শিক্ষকতা করার জন্য ৬ মাসের ব্রিজ কোর্স বাধ্যতামূলক) আর প্রাথমিকে সম্পূর্ণ যোগ্য ও পূর্ণ প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায় ১৫০০ জন ডিএলএড প্রার্থীরা নিয়োগ না পেয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হতে চলেছেন। মুখ্যমন্ত্রীর টেট পাস সবাইকে নিয়োগের যে ঘোষনা করেছিলেন সেদিকেই তাকিয়ে এই চাকরিপ্রার্থীরা।

এই প্রসঙ্গে প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্যমঞ্চর তরফে প্রিয়ব্রত দাস, উজ্জ্বল মল্লিকের বক্তব্য, “মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা আমাদের একমাত্র আশা, ভরসা”।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...