Friday, June 26, 2026

ভেজালের দুনিয়ায় সম্পূর্ণ ভেষজ খাবারের স্বাদ দিতে বাজারে এল ‘ফার্ম টু হোম শপ’

Date:

Share post:

দেশজুড়ে ভেজালের লাগামছাড়া দাপট। রাসায়নিক ও কীটনাশকের ব্যাপক ব্যবহারে খাঁটি জিনিসের সন্ধান পাওয়া কার্যত খড়ের গাদায় সুঁচ খোঁজার মত। এহেন সময়ই একেবারে খাঁটি খাবারের সম্ভার নিয়ে আসল ‘ফার্ম টু হোম শপ'(farm2homeshop)। চাল, তেল, হলুদ সহ আপনার রান্নাঘরের সমস্ত দ্রব্য একটি ক্লিকেই এখন কৃষকের থেকে সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। ভেজালের দুনিয়ায় মানুষকে খাঁটি খাবারের(Farm Fresh) স্বাদ দিতেই অভিনব এই উদ্যোগ নিয়েছে ‘ফার্ম টু হোম শপ’ নামের এই সংস্থা। যেখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালের মধ্যেই।

সংস্থার ম্যানেজিং পার্টনার পার্থ মিত্র

ফার্ম টু হোম শপ-এর ম্যানেজিং পার্টনার পার্থ মিত্র বলেন, সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে তৈরি সামগ্রী কৃষকের থেকে নিয়ে এসে তা মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। আপাতত চাল, আটা, তেল, হলুদ, ডালের মত মুদিখানা সামগ্রী পাওয়া যাচ্ছে ‘ফার্ম টু হোম শপে’। সংস্থার তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাচ্ছে এই সকল সামগ্রী। অনলাইনে www.farm2homeshop.com এই ওয়েবসাইটে যেকোনো জিনিস অর্ডার করলে একেবারে কৃষকের কাছ থেকে তা সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। পাশাপাশি নির্দিষ্ট মূল্যের কেনাকাটার ওপর বিশেষ ছাড় রাখা হয়েছে সংস্থার তরফে। দেশজুড়ে ভেজালের ব্যাপক দাপটের মাঝে মানুষকে খাঁটি খাবারের স্বাদ দিতে পারা ‘ফার্ম টু হোম শপ’ ইতিমধ্যেই ভালো সাড়া পেতে শুরু করেছে রাজ্যবাসীর কাছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...