Friday, June 26, 2026

সুপ্রিম কোর্টে বিচার চাইল কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একটি রায়কে কেন্দ্র করেই কলকাতা হাইকোর্ট প্রশাসনের সুপ্রিম কোর্টে মামলা করেছে৷ হাইকোর্ট জানতে চেয়েছে, বিচারপতিদের বিচার্য বিষয় ঠিক হবে কী ভাবে ? এবং বিশেষ পরিস্থিতিতে হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশাসনিক ক্ষমতা ঠিক কতখানি ? শীর্ষ আদালতে এই আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।

এদিকে হাইকোর্ট সূত্রের জানা গিয়েছে, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চের একটি মামলা ডিভিশন বেঞ্চে পাঠানো নিয়েই বিতর্কে র সৃষ্টি হয়েছে৷ তার জেরেই সুপ্রিম কোর্টে SLP দায়ের করেছে হাইকোর্ট প্রশাসন।

কিছুদিন আগে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য একটি মামলার ভার্চুয়াল শুনানির সময় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিলেন৷ তিনি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং হাইকোর্টের ভার্চুয়াল মাধ্যম দেখভালের দায়িত্বে থাকা সেন্ট্রাল প্রজেক্ট কো-অর্ডিনেটরকে শো-কজ করেন৷ ওই নোটিসের কপি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও পাঠানো হয়। ঠিক পরের দিন ওই মামলাটি বিচারপতি ভট্টাচার্যকে না জানিয়ে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। ডিভিশন বেঞ্চে শুনানির আগেই বিচারপতি ভট্টাচার্য ওই মামলার রায় ঘোষণা করেন৷ সেই রায় কার্যত চ্যালেঞ্জ করে হাইকোর্ট প্রশাসনের পক্ষে সুপ্রিম কোর্টে ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ দায়ের করেছেন রেজিস্ট্রার জেনারেল।

আরও পড়ুন- বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ: কলকাতা ও আশপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...