Saturday, June 6, 2026

অকৃতকার্য পড়ুয়াদের সমস্যার সমাধান নয়া নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অকৃতকার্য পড়ুয়াদের বিক্ষোভ দেখা দিয়েছে। ফল নিয়ে পড়ুয়াদের অভিযোগের সুষ্ঠু সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। এমাসের মধ্যেই পড়ুয়াদের যাবতীয় সমস্যার সমাধান করতে শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সোমবার বিদ্যালয় (School) শিক্ষা সচিব মণীশ জৈনের (Manish Jain) সঙ্গে আরও এক দফায় বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন। স্কুলগুলিতে গিয়ে এসডিও এবং বিডিওদের সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা আবহে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষাও নেওয়া যায়নি। মাধ্যমিকে সবাই কৃতকার্য হয়েছে। কিন্তু উচ্চমাধ্যমিকে অকৃতকার্যের তালিকাতেও রয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া। আর তাই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জেলায় জেলায়। এর সুষ্ঠু সমাধানে নির্দেশ দিলেন মুখ্যসচিব। কোন স্কুল থেকে কতজন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে- জেলাশাসকদের তার বিস্তারিত তালিকা পাঠানোর কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে। স্কুলে-স্কুলে গিয়ে এ ব্যাপারে তথ্য সংগ্রহ করে বিদ্যালয় পরিদর্শকরা তা জেলা শাসকদের কাছে পাঠাবেন। তারা তা খতিয়ে দেখার পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে রিপোর্ট জমা দেবেন।

উচ্চমাধ্যমিকে ফলাফল নিয়ে অসন্তোষের জেরে পাশাপাশি রাজ্য সরকার এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ন ওয়াকিবহাল রয়েছে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সেই কথা বোঝাতে হবে বলেও জেলাশাসকের বলা হয়েছে।

আরও পড়ুন- ভেজালের দুনিয়ায় সম্পূর্ণ ভেষজ খাবারের স্বাদ দিতে বাজারে এল ‘ফার্ম টু হোম শপ’

 

Related articles

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...