Monday, May 18, 2026

প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics )ব‍্যাডমিন্টনে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু( pv sindhu)। বুধবার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচেও জয় পেলেন তিনি। এদিন তিনি হারালেন হংকং-এর চিউং ই-কে । ম‍্যাচের ফলাফল ২১-৯, ২১-১৬। গ্রুপ পর্বে শীর্ষ স্থানে থেকেই নক আউট পর্বে পৌঁছে গেলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। স্ট্রেট সেটে জয় পেলেন তিনি।

ম‍্যাচের প্রথম সেট থেকেই এদিন দুরন্ত ফর্মে ছিলেন সিন্ধু। প্রথম সেটে হংকং-এর প্রতিপক্ষকে প্রায় দাঁড়াতেই দেননি ভারতীয় এই শাটলার। দ্বিতীয় সেটে কিছুটা লড়াইয়ে ফেরেন চিউং। সিন্ধুর সঙ্গে চলে সমানে সমানে টক্কর।এক সময় খেলার ফল ছিল ১২-১২। তবে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন সিন্ধু। শেষে ২১-১৬ ফলে সেট জিতে নেন তিনি।

প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধুর মুখোমুখি ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...