Tuesday, June 16, 2026

স্পেনের কাছে আটকে অলিম্পিক্স থেকে বিদায় নিল আর্জেন্তিনা

Date:

Share post:

টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics ) থেকে বিদায় নিল আর্জেন্তিনা( Argentina )। বুধবার স্পেনের( spain) বিরুদ্ধে ড্র করে অলিম্পিক থেকে ছিটকে গেল তারা। কোপা আমেরিকায় জয়ের মুখ দেখলেও, টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে গ্রুপ পর্বই উতরাতে পারল না নিল-সাদা ব্রিগেড।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় স্পেন। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার তরুণ স্কোয়াডের বিরুদ্ধে বেশ ভালোই খেলছিল স্প্যানিশ ব্রিগেড। ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন অধিনায়ক মিকেল মেরিনো। এরপর আক্রমণে ঝাঁঝ বাড়ায় নিল-সাদা ব্রিগেড। ম‍্যাচের ৮৭ মিনিটে কর্নার থেকে হেড করে আর্জেন্তিনাকে সমতায় ফেরান টমাস বেলমন্তে। তবে এই গোল করেও কোনও লাভ হল না আর্জেন্তিনার।

এদিকে  গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল স্পেন, দ্বিতীয় স্থানে থেকে যোগ্যতা অর্জন করল মিশর।

আরও পড়ুন:কোয়ার্টার ফাইনালে ভারতীয় বক্সার পূজা রানি

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...