Saturday, March 14, 2026

তৃতীয় ঢেউ রুখতে আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্র

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগে গোট দেশ। সংক্রমণের গ্রাফ প্রতিনিয়তই ওঠানামা করছে। এরইমধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা আরও বাড়াল কেন্দ্র। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত যাবতীয় আন্তর্জাতিক উড়ান বাতিলের সিদ্ধান্ত নিল ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ(DGCA)।

সংক্রমণ ঠেকাতে মেয়াদ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত করা হল। তবে এই নিয়ম শুধুমাত্র যাত্রীবাহী এবং পণ্যবাহী বিমান পরিষেবার ক্ষেত্রেই কার্যকর হবে। কার্গো বিমানের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না বলে জানিয়েছে DGCA। শুক্রবার DGCA-র তরফে জানানো হয়েছে, ‘আন্তর্জাতিক বিমান চলাচলের উপরে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ অগাস্ট রাত ১১.৫৯ পর্যন্ত বৃদ্ধি করা হল। তবে পণ্যবাহী বিমানগুলির পাশাপাশি যেই বিমানগুলি এয়ার বাবল ও বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত, তাই তাদের চলাচলে কোনও বাধা দেওয়া হবে না। ‘

প্রসঙ্গত গত ২৪ ঘন্টায় দেশে ফের বেড়েছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৩০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য হলেও বেশি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন। পাশাপাশি ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...