Saturday, May 23, 2026

মুকুলের বিধায়ক পদ খারিজের শুনানিতে অখুশি শুভেন্দু, যেতে পারেন আদালতে

Date:

Share post:

PAC চেয়ারম্যান পদে মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে বিতর্ক থামার নয়। বিধানসভায় (Assembly) বিজেপির (BJP) প্রতীকে জেতা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের শুনানির দ্বিতীয় দিনে আজ, শুক্রবার বেলা ১টা নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) কক্ষে যান বিরোধী দলনেতা (Leader of Opposition) তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু শহরের বাইরে থাকায় এদিন হাজির ছিলেন না মুকুল। এরপর প্রায় আধ ঘণ্টা অধ্যক্ষের ঘরে থাকার পর বেরিয়ে এসে শুভেন্দু জানান, মুকুলের রায়ের উপর দলত্যাগ আইন কার্যকরে আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছেন তাঁরা। অর্থাৎ, বিরোধী দলনেতার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, এই ইস্যুতে এদিন অধ্যক্ষের সঙ্গে সদার্থক আলোচনা হয়নি। যদিও কোনও পক্ষই খোলসা করে কিছু বলেননি।

এদিন শুনানি পর্বে শুভেন্দুর সঙ্গে ছিলেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ও কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। শুভেন্দু এই ইস্যুতে কিছু না জানালেও বিজেপি’র পরিষদীয় দল সিদ্ধান্ত নিয়েছে, মুকুলের বিধায়ক পদ খারিজের বিষয় নিয়ে বেশিদিন অপেক্ষা করবেন না তাঁরা। যদি এ ভাবে সমস্যার সমাধান না হয়, তাহলে দ্রুত আদালতের দ্বারস্থ হবেন। আদালতে এই বিষয়ে মামলা করবেন খোদ বিরোধী দলনেতাই।

অন্যদিকে, আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আর রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সংক্রান্ত মামলাটিকে কেন ‘’জনস্বার্থ মামলা’’ বলা হবে? মামলাকারীর কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আদালত আরও জানিয়েছে, ওই মামলা কেন জনস্বার্থ মামলা হিসেবে আদালতে গ্রাহ্য হবে, তা আগামী ৪ অগস্টের মধ্যে সংক্ষিপ্ত আকারে জানান মামলাকারী। প্রত্যুত্তরে রাজ্যও তার মতামত জানাবে।

আরও পড়ুন- দিলীপের কাছে সৌমিত্রর বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার বিস্ফোরক নালিশ যুব মোর্চার একাংশের

 

 

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...