Wednesday, May 13, 2026

জলপথে দুর্ঘটনা এড়াতে ইনল্যান্ড ভেসেল ইন্সপেক্টর পদ তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

জলপথ পরিবহনে দুর্ঘটনা এড়ানোর জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মোটর ভেহিকেল ইনস্পেক্টরের মতো ইনল্যান্ড ভেসেল ইন্সপেক্টর পদ সৃষ্টি করতে চলেছে রাজ্য সরকার।
ইনল্যান্ড ভেসেল ইন্সপেক্টরের কাজ হবে ভেসেলের ওপর নজরদারি করা। ভেসেলগুলি কী অবস্থায় রয়েছে তা পরীক্ষা করা, ফিটনেস সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোলের উপরও নজর রাখবে আইভিআই অফিসাররা।
রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে এই ধরনের ভেসেল বেশি চলে। তাই এই জেলাগুলিতেই সর্বপ্রথম এই পদের সৃষ্টি করা হবে জানা গিয়েছে ।
হাসনাবাদ, ক্যানিং, বাসন্তী, ডায়মন্ডহারবার, হলদিয়া, বহরমপুর, গুপ্তিপাড়া ও চন্দননগরেও এই পদ চালু হবে।
ভেসেলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও সার্ভে সার্টিফিকেট নেওয়ার জন্য নতুন সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। ওই সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে ‘বাহন’। পাশাপাশি ‘সারথি’ নামে আরেকটি সফটওয়্যার তৈরি করার সুপারিশ করা হয়েছে।

 

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...