Sunday, February 1, 2026

সোনা জয়ের স্বপ্ন শেষ, ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন মনপ্রীতরা

Date:

Share post:

বেলজিয়ামের বিরুদ্ধে হেরে গেল ভারত।টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের। সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলেও এখনই শেষ হয়নি পদক জয়ের আশা। ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন মনপ্রীত সিংহরা। ভারতকে ২-৫ গোলে হারিয়ে দিল বেলজিয়াম।
মঙ্গলবার সকালে গোটা দেশের নজর ছিল টিভির পর্দায় ৷ ৪৯ বছর পর অলিম্পিকস হকিতে ফাইনালে ওঠার হাতছানি ৷ দুরন্ত ছন্দে থাকা মনপ্রীত সিং অ্যান্ড কোম্পানিকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছিল ৷ কিন্তু দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে হারের মুখ দেখল ভারত ৷ ছেলেদের হকিতে সোনা-রুপো জয়ের স্বপ্নের শেষ এখানেই ৷ তবে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে ৷
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বিশ্ব চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলেননি মনপ্রীতরা ৷ ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন বেলজিয়ামের লোইয়েক লুয়েপার্ত ৷ মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরায় ভারত ৷ পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লড়াইয়ে ফেরান হরমনপ্রীত ৷ বিশ্ব চ্যাম্পিয়নদের চাপ বাড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে লিড নেয় ভারত ৷ মনদীপের সিংয়ের ফিল্ড গোলে প্রথম কোয়ার্টারে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামের তিনটি পেনাল্টি কর্নার সেভ করে ভারত ৷ কিন্তু সমতা ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ দ্বিতীয় কোয়ার্টারের ৪ মিনিটের মাথায় স্কোর ২-২ করেন ড্র্যাগফ্লিকার আলেক্সজান্ডার হেনড্রিক্স ৷ দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকে ফের গোল করেন আলেক্সজান্ডার ৷ শেষ আট মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে লিড দ্বিগুণ করে নেয় বেলজিয়াম ৷

 

ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে আরও একটি গোল করে ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম ৷ সেমিফাইনালে হারলেও মনপ্রীতদের লড়াই মন জয় করে নিয়েছে ৷
হেরে গেলেও ভারতের লড়াইয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে লেখেন, ‘জেতা, হারা জীবনের অঙ্গ। ভারতের ছেলেদের হকি দল অলিম্পিক্সে নিজেদের সেরাটা দিয়েছে। সেটাই আসল। পরের ম্যাচের জন্য শুভেচ্ছা জানাই। ভারত তোমাদের জন্য গর্বিত।’

 

spot_img

Related articles

বাংলায় ভোট পাবে না জেনেই বঞ্চনা! ‘Humpty-Dumpty’ বাজেট নিয়ে বিস্ফোরক দাবি মমতার

“শুধু বিগ বিগ টক। কিন্তু আসলে এই বাজেট একেবারেই দিগভ্রান্ত, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস!” রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের পরে...

বাংলার মানুষকে বাংলাদেশি মনে করে: কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনায় সরব অভিষেক

বাংলা ভাষায় কথা বললে কীভাবে বাংলার মানুষের উপর অত্যাচারের ঘটনা ঘটে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তা নজির গত কয়েক...

আইপিএলের আগেই বিয়ের পিড়িতে অর্জুন, কবে সাত পাকে বাঁধা পড়ছেন শচীন পুত্র?

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন(Arjun Tendulkar)। গত বছরের ১৩ অগাস্ট ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের...

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ের জুহুতে (Juhu in Mumbai)। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Film director Rohit Shetty) বাড়ির বাইরে...