Saturday, March 14, 2026

খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি বিজেপির: কুস্তি খেলুক আদি-নব্যরা, কটাক্ষ কুণালের

Date:

Share post:

১৬ অগস্ট রাজ্যজুড়ে “খেলা হবে” দিবস (Khela Hobe Divas) পালন করবে রাজ্য সরকার। তার আনুষ্ঠানিক ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাল্টা হিসেবে তার আগে ১৩ অগস্ট রাজ্যজুড়ে ‘’খেলতে’’ নামবে বিজেপি (BJP)। ওইদিন গেরুয়া শিবিরে জেলায় জেলায় কবাডি (Kabadi) বা ফুটবল (Football) প্রতিযোগিতা আয়োজন করার খবর নিয়েছে। স্থানীয় নেতৃত্বকে প্রতিটি বিধানসভা এলাকাতেও এই কর্মসূচির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের “খেলা হবে” দিবসে বিজেপির “খেলতে নামা” নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “ওরা কুস্তি করতে ভালো পারে। ওই খেলাটাই ওরা খেলুক। একদিকে আদি বিজেপি আর একদিকে নব্য বিজেপির খেলোয়াড়রা থাকবে।” এরপরই কুণাল তোপ দেগে বলেন, “১৬ আগস্ট দিনের মাহাত্ম্য জনেই না বিজেপি। এই দিনটি এরাজ্যে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ইডেন গার্ডেন্স-এ একটি ঘটনায় বেশকিছু ফুটবল প্রেমিকের মৃত্যু ঘটেছিল এই ১৬ অগাস্ট।  তাঁদের সম্মান জানাতেই ওইদিন খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার।”
এদিকে শুধু খেলাই নয়, ৯ থেকে ১৬ অগস্ট টানা কর্মসূচি নিয়েছে বিজেপি। দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, ৯ অগস্ট শহিদ দিবস পালন করবে যুবমোর্চা। একই দিনে বিশ্ব আদিবাসী দিবস পালন করবে দলের তফসিলি মোর্চা। ১০ অগস্ট রাজ্যের সর্বত্র মনীষীদের মূর্তি পরিষ্কারের কর্মসূচি। ১১ অগস্ট রাজ্যের সব বুথ এলাকায় একটি করে গাছ পোঁতা। ১২ অগস্ট সব জেলায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে হবে আইন অমান্য আন্দোলন। ১৩ অগস্ট ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন। ১৪ তারিখ কলকাতা-সহ রাজ্যের ৬ শহরে হবে আলোচনা চক্র। সর্বত্রই ‘’দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ’’ বিষয়ে বক্তব্য রাখবেন জেলা ও রাজ্য নেতারা। পরের দিন স্বাধীনতা দিবস পালনের পরে ১৬ অগস্ট ‘’পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’’ পালন করবে বিজেপি।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...