Tuesday, June 23, 2026

কোল্ড চেইন প্রকল্পকে উৎসাহ দিতে সরকার কী উদ্যোগ নিচ্ছে? কেন্দ্রকে প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে ফসল কাটার পর উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য আছে কোল্ড চেইন ব্যবস্থা। এই কোল্ড চেইনকে জনপ্রিয় করার জন্য কেন্দ্র সরকার কি কোনও পদক্ষেপ করেছে? কৃষিপণ্যের ক্ষয়ক্ষতি ও অপচয় রুখতে প্রয়োজনীয় সংখ্যায় কোল্ডচেন(cold chain) তৈরির পাশাপাশি জল ও সারের মতো দুটি গুরুত্বপূর্ণ জিনিসের অপচয় রোধে সরকার কি কোনও পরিকল্পনা নিয়েছে? মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীকে এই দুটি লিখিত প্রশ্ন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

তৃণমূল সাংসদের এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, ফসল কাটার পর ক্ষতি কমাতে এবং কৃষি উৎপাদন মূল্যর সংযোজন বৃদ্ধি করতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক দুটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্প দুটি হল ইন্টিগ্রেটেড কোল্ড চেইন এবং ভ্যালু অ্যাডিশন ইনফ্রাস্ট্রাকচার স্কিম। এই দুই প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার অন্তর্গত । বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই পরিকল্পনার অধীনে মোট ৩৫৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য ২০১৭-১৮ সালের বাজেটে ১৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ছিল। তবে, প্রকৃত খরচ হয়েছিল ১৯৬.১৫ কোটি টাকা। ২০১৮-১৯ সালে প্রস্তাবিত বাজেট ছিল ৪০০ কোটি টাকা। পরে যা সংশোধিত হয়ে দাঁড়ায় ২৭১.৫৯ কোটি টাকা। কিন্তু, প্রকৃত খরচ হয়েছিল ২৪৪.৭৪ কোটি টাকা। ২০১৯-২০ সালে এই প্রকল্পে ২৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ছিল। পরবর্তী ক্ষেত্রে প্রকৃত খরচ হয়েছিল ২৭১.১২ কোটি টাকা। ২০২০-২১ সালে বাজেট প্রস্তাবে বলা হয়েছিল এই প্রকল্পে ৩৪৯.৭১ কোটি টাকা খরচ হবে। পরে প্রকৃত খরচ করা হয়েছিল ২০৭.৪০ কোটি টাকা। ২০২১-২২ সালে ২২৭.৬০ কোটি টাকা খরচের প্রস্তাব দেওয়া হয়। ৩০ জুন পর্যন্ত খরচ হয়েছে ৫৩.৪৫ কোটি টাকা। মাটি, জল, সার প্রভৃতি ক্ষেত্রে ও বেশকিছু ক্ষয়ক্ষতি হয়। তবে, এই ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেবিষয়ে জবাব দিতে পারেননি মন্ত্রী।

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...