Tuesday, June 23, 2026

নৌকোয় খানাকুল পরিদর্শন-ত্রাণ বিলি বেচারামের

Date:

Share post:

নৌকোয় খানাকুলের (Khanakul) প্লাবনের পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকায় গিয়ে দুর্গত মানুষের সঙ্গে দেখা করেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, খানাকুলের যুব তৃণমূল নেতা নজিবুল করিম।
ঠাকুরানিচক, ভিমতলা, রাজহাট এলাকার মানুষদের কাছে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বেচারাম মান্না। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে খানাকুলের বিভিন্ন এলাকার দুর্গত মানুষের হাতে ত্রিপল, চিড়ে-গুড়-সহ পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে।
সোমবার থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের জওয়ানরা উদ্ধারকাজে নেমেছেন। এছাড়াও হেলিকপ্টারে সাহায্যে দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের আরামবাগে নিয়ে যাওয়া হচ্ছে।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...