Friday, May 15, 2026

ডিভিসি-র অতিরিক্ত ছাড়া জলেই man-made বন্যা: মোদির কাছে নালিশ মমতার

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রের তরফে রাজ্যকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সেখানেই মোদি জানতে চান, পশ্চিমবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কি না। এর উত্তরে মুখ্যমন্ত্রী জানান, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না। কিন্তু ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার ফলে এই বন্যা দেখা দিয়েছে। “এটা man-made।” সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডিভিসি (Dvc) জলাধারের পলি পরিষ্কার করা হয় না। সেটা হলে ডিভিসির ৩টি জলাধারে অতিরিক্ত ২ লক্ষ কিউসেক জল ধরত। অতিরিক্ত জল ছাড়তে হত না বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি অভিযোগ করেন, “৫৪ হাজার কিউসেক জল ছাড়ব বলে ডিভিসি ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে”।

 

খারাপ আবহাওয়ার কারণে আকাশপথে পরিদর্শন বাতিল করে সড়কপথেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে যেতে পারেন খানাকুলের দিকেও।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...