Tuesday, June 2, 2026

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল, কৃষি আইনের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ যন্তর মন্তরে

Date:

Share post:

অ-বিজেপি দলগুলির ঐক্যের ডাক তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) দিল্লি সফরে গিয়ে দিয়েছিলেন, তাতে উদ্বুদ্ধ অনেক দলই। দফায় দফায় সেখানে বৈঠকে বসছেন বিরোধী নেতৃত্ব। শামিল হচ্ছে তৃণমূলও। শুক্রবার অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ডাকা কৌশল বৈঠকে  মোট ১৪টি বিরোধী দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ঘরে ডাকা ওই  বৈঠকে বৈঠকে ছিল তৃণমূলও। উপস্থিত ছিলেন ডিএমকে (DMK), আরছেডি (RJD),এনসিপি (NCP), শিবসেনার (Shivsena) প্রতিনিধিরাও।
বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস, কৃষি আইন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সংসদের ভিতরে এবং বাইরে সুর চড়াচ্ছে তৃণমূল। তাদের সমর্থন জানাচ্ছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধীরা। এই পরিস্থিতিতে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূলের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন দুপুরে কৃষক আন্দোলনের সমর্থনে দিল্লির যন্তরমন্তরে মিছিল করে যাবেন  তৃণমূল সাংসদরা, কংগ্রেস সাংতরফেও। তৃণমূলের তরফে দোলা সেন, অপরূপা পোদ্দার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়রা সকালেই যন্তরমন্তরে কিষাণ সংসদে যান।


Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...