Thursday, May 14, 2026

ত্রিপুরায় আক্রান্ত তরুণতুর্কীরা : তীব্র নিন্দা কুণালের, আগামিকাল যাচ্ছেন ব্রাত্য-কুণাল

Date:

Share post:

ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন তৃণমূলের (Tmc) যুব নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya), সুদীপ রাহা (Sudip Raha) এবং জয়া দত্ত (Jaya Dutta)। তাঁদের উপর বিজেপির (Bjp) তরফ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Twitte)করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এরপর টুইট করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পরপর দুটো টুইট করেন তিনি প্রথম টুইটে তিনি লেখেন,
“ত্রিপুরায় আমাদের সহকর্মীরা আক্রান্ত রক্তাক্ত। গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। তীব্র প্রতিবাদ জানাই। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন আঙুল চুষবে?”
অপর টুইটে কুণাল লেখেন, “ত্রিপুরায় গণতন্ত্র ধ্বংস। তরুণতুর্কীদের উপর কুৎসিত হামলা। বিজেপির বিদায় শুধু সময়ের অপেক্ষা।”
এই টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে কুণাল ঘোষ লেখেন, দলের নির্দেশে রবিবার সকালে ত্রিপুরা যাচ্ছেন তিনি ও ব্রাত্য বসু।
শুক্রবারে তিনদিনের সফর শেষে ত্রিপুরা থেকে জরুরি কাজের জন্য কলকাতায় ফিরেছেন কুণাল ঘোষ। শনিবার সকালেই টুইটারে ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেন, ত্রিপুরা সফরে তাঁর পিছনে বাইকবাহিনী লাগিয়ে নজরদারি করে বিজেপি। এরপরে দুপুরে তাঁদের দলের তরুণ ব্রিগেডের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন কুণাল।  তিনি বলেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তোলে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। অথচ ত্রিপুরার এই ঘটনায় তারা নীরব কেন? প্রশ্ন তোলেন কুণাল।


Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...