Wednesday, May 27, 2026

তপ্ত ত্রিপুরা: আদালতে নিয়ে যাওয়া হল দেবাংশুদের, থানাতেই অবস্থান অভিষেকের

Date:

Share post:

দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতারের ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরা(Tripura)। রবিবার সকালে খোয়াই থানায় গিয়ে গ্রেফতার তৃণমূল(TMC) নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ব্রাত্য বসু(Bratya Basu), দোলা সেন(Dola Sen), কুণাল ঘোষরা(Kunal Ghosh)। এরপরই কড়া নিরাপত্তায় গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের আদালতে নিয়ে গেল পুলিশ। অন্যদিকে যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার তৃণমূল নেতাকর্মীদের ওপর বিজেপির হামলার পর নিরাপত্তা দেওয়ার নাম করে থানায় এনে রবিবার গ্রেফতার করা হয়েছে দেবাংশু, সুদীপ সহ ১৪ জন তৃণমূল নেতা কর্মীকে। এই ঘটনায় যুব তৃণমূল নেতৃত্বের পাশে দাঁড়াতে সকালেই ত্রিপুরা উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। এদিন খোয়াই থানায় পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান তৃণমূলের প্রতিনিধিরা। কেন গ্রেফতার করা হয়েছে জানতে চেয়ে পুলিশের কাছে অভিযোগপত্র দেখতে চান অভিষেক। যদিও অভিষেককে অভিযোগ পত্র দেখাতে পারেনি পুলিশ। যার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দীর্ঘক্ষন থানার অন্দরে বাক-বিতণ্ডার পর গ্রেফতার তৃণমূল নেতাকর্মীদের পুলিশি প্রহরায় আদালতের উদ্দেশ্যে রওনা দেয় ত্রিপুরা পুলিশ। তবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া হলেও যতক্ষণ না ন্যায় বিচার মিলছে ততক্ষণ থানাতেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:ত্রিপুরা: অভিযোগপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে তুমুল বচসা অভিষেকের

অন্যদিকে ত্রিপুরা ইস্যুতে কোমর বেঁধে জাতীয় স্তরে লড়াইতে নামছে তৃণমূল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামীকাল সোমবার সংসদে ত্রিপুরাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ দেখানো হবে। সোমবার সকাল ১০.৩০-এ সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন তৃণমূলের সাংসদরা। সব মিলিয়ে ত্রিপুরা ইস্যুতে সরগরম রাজনীতি।

 

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...