Wednesday, June 24, 2026

ফের দলিত নাবালিকা ধর্ষণ, বিক্ষোভ -প্রতিবাদে তপ্ত দিল্লি

Date:

Share post:

ফের ৬ বছরের এক বালিকাকে (Rape of a child) ধর্ষণের ঘটনা ঘটলো । অভিযোগের তির তাদেরই প্রতিবেশীর দিকে। ঘটনাটি ঘটেছে দিল্লির ত্রিলোকপুরী এলাকায় (trilokpuri, new delhi)। নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ পেয়ে ত্রিলোকপুরী এলাকায় পৌঁছয় পুলিশ। উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে ময়ূরবিহার থানায় পকসো আইনের ৬ নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬এবি/ ৩৭৬ ডিবি ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে তফশিলি জনজাতি/উপজাতি আইনের ৩(২)(ভি) ধারাতেও অভিযোগ দায়ের করা হয়েেছে।অভিযুক্তর নাম সম্মুগান (৩৪)। ওই নাবালিকার প্রতিবেশী সে। দীর্ঘদিন ধরেই ওই নাবালিকার উপর কুনজর ছিল অভিযুক্তর, এমনটাই অভিযোগ প্রতিবেশীদের। গতকাল সুযোগ পেয়েই ছয় বছরের ওই মেয়েটিকে ধর্ষণ করে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং আপাতত দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন এই বালিকা। এদিকে এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের এক দলের বালিকার ওপর যৌন নির্যাতনের ঘটনায় উত্তপ্ত ত্রিলোক পুরি এলাকা বেছে বেছে দলিতদের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।

advt 19

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...