Wednesday, May 20, 2026

বেঙ্গালুরুতে ৬ দিনে করোনায় আক্রান্ত ৩০১ শিশু , উদ্বিগ্ন হু

Date:

Share post:

বেঙ্গালুরুতে (Bengaluru) গত ৬ দিনে ৩০১ জন কমবয়সী করোনায় (Coron affected) আক্রান্ত হয়েছে । এই ঘটনায় গোটা বেঙ্গালুরু জুড়ে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কি সত্যিই তৃতীয় ঢেউ আছড়ে পড়লো? করোনার তৃতীয় ঢেউয়ের (third wave of corona) ধাক্কায় শিশুদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি না কম তা নিয়ে বিতর্ক আছে । কিন্তু বেঙ্গালুরুর ঘটনা রীতিমতো ভয় ধরাচ্ছে। শুধু কর্ণাটক রাজ্য সরকারই নয়, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। হু জানিয়েছে প্রতিমুহূর্তে বেঙ্গালুরুর ঘটনার দিকে নজর রাখা হচ্ছে।

 

জানা গিয়েছে গত ৬ দিনে আক্রান্ত কমবয়সীদের মধ্যে ০-৯ বছর বয়সীদের সংখ্যাই বেশি। ১২৭ জন। পাশাপাশি ১০-১৯ বছর বয়সীদের সংখ্যা ১৭৪। সব মিলিয়ে আক্রান্ত ৩০১ জন। একসঙ্গে এতজন কমবয়সীদের আক্রান্ত হওয়ার ঘটনা কর্ণাটকে এই প্রথম। ১০-১৫ অগাস্টের এই পরিসংখ্যান রীতিমতো ভয় ধরাচ্ছে। স্বাভাবিক ভাবেই নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যজুড়ে চরম সর্তকতা জারি করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর এর আগে একসঙ্গে এত জন শিশুর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি । স্বাভাবিকভাবেই রাজ্য সরকার বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন।

advt 19

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...