Monday, May 18, 2026

“কন্যাশ্রী” বানান কাণ্ড: দিলীপ ঘোষকে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা!

Date:

Share post:

ফের কটাক্ষের মুখে রাজ্য বিজেপি (BJP) সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সংসদে বিক্ষোভ দেখানোর সময় দিলীপ ঘোষের প্ল্যাকার্ডে বাংলায় লেখা “কন্যাশ্রী” বানান ভুল (Spelling Mistake) ছিল। যা সকলের চোখে লেগেছে। প্রতিবাদ জানাতেই পারেন, কিন্তু একজন বাঙালি এতবড় ভুল হল কী করে? “কন্যাশ্রী” প্রকল্প রাজ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পের জন্য বিদেশে পুরস্কৃত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Baberjee)। রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল হয়েছে।

তাহলে এমন ভুল হয় কী করে? একজন দায়িত্বশীল রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সর্বোপরি একজন বাঙালি হয়ে কীভাবে এনন বাংলা বানান ভুল দিলীপ ঘোষের? নাকি দিলীপবাবু আদৌ “কন্যাশ্রী” বানানটি জানতেন না? প্রশ্ন উঠছে।

 

এই ঘটনায় তৃণমূলের (TMC) মতোই প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস (Congress)। দিলীপ ঘোষকে এবার বানান শেখার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় (Bornopirichoi) বই পাঠালেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী (Kaustov Bagchi)। ই-মেল করে বর্ণপরিচয়ের পিডিএফ ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতিকে পাঠিয়ে দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ”দায়িত্বশীল নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য।” স্পিড পোস্টে বইটি দিলীপ বাবুর হাতে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা।

 

 

advt 19

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...