Thursday, May 14, 2026

চিত্রসাংবাদিক রনি রায় স্মরণে প্রদর্শনী, রক্তদান

Date:

Share post:

অকালপ্রয়াত চিত্রসাংবাদিক রনি রায়ের স্মরণে ছবির প্রদর্শনী এবং রক্তদান শিবির হল শনিবার। রনির জন্মদিনের প্রাক্কালে। কেশব সেন স্ট্রিটের আরোরা সমাজ হলে সকালে ছবির প্রদর্শনী উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ ও সাংবাদিক কুণাল ঘোষ। বিকেলে হয় রক্তদান শিবির। আয়োজক ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও রায় পরিবার। ছিলেন রনির দাদারা, ভাইপো ভাইঝিরা। কমলেশ শর উদ্যোগে স্থানীয় নাগরিকরা সামিল হন। আকর্ষণীয় ছবির সম্ভার নজর কাড়ে। রনির তোলা অনেক তারকার ছবি। আবার কোনো ছবিতে রনি নিজে। সুনীল গাভাসকার থেকে শুরু করে বহু তারকার ব্যতিক্রমী ছবি দেখে মুগ্ধ দর্শকরা। স্মৃতিচারণে উঠে আসে রনির চিত্রসাংবাদিকতায় দক্ষতার কথা। আসে সমাজসেবী রনির ভূমিকার কথাও। উল্লেখ্য, কিছুকাল আগে রনির স্ত্রী পিঙ্কি ক্যান্সারে প্রয়াত হন। এরপর চলে গেলেন রনি।

advt 19

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...