Sunday, March 15, 2026

ঢাকায় ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন

Date:

Share post:

যথাযথ মর্যাদায় ঢাকায় উদযাপন করা হল ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের। রবিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্বাধীনতা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন বাংলাদেশের ভারতীয় নাগরিকরা। রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের চান্সেরি কমপ্লেক্সে রোববার সকালে ভারতের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পতাকা উত্তোলনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে ভরতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বার্তা পাঠ করেন তিনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বার্তায় দেশটির সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। ১৫ অগাস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়ে থাকে। সে কারণে ঢাকার ভারতীয় হাইকমিশন প্রতি বছর সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করে।

আরও পড়ুন- শহরের রাস্তায় সাইকেলে নিষেধ প্রত্যাহারের আর্জি advt 19

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...