Friday, May 15, 2026

প্রেসিডেন্ট পদ নিয়ে এবার লড়াই শুরু হল আফগানিস্তানে

Date:

Share post:

 

প্রেসিডেন্ট (President) পদে এবার লড়াই শুরু হয়ে গেল আফগানিস্থানে । পূর্বতন আশরাফ গনি সরকারের (Ashraf Ghani) ভাইস প্রেসিডেন্ট আবদুল্লা সালেহ (Vice-president Abdulla Saleh) নিজেকে কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন । তার কিছুক্ষন পরেই পাল্টা প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হলো তালিবানদের (Taliban) তরফে। তালিবান মুখপাত্র বিবৃতি জারি করে শুধু প্রেসিডেন্টের নাম নয়, মন্ত্রিসভার তালিকাও জানিয়ে দিলেন । গণি বরাদর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মোল্লা মহম্মদ ইয়াকুব, প্রাইম মিনিস্টার আমির হাইবাত জুলেন, বিদেশমন্ত্রী সুহেল শাহিন, অর্থমন্ত্রী সিরাজ হক্কানি। সুতরাং আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে তালিবানরা রীতিমতো পরিকল্পনা করেই ক্ষমতা দখল করেছে।সহজে তারা আফগানিস্তান ছাড়বে না । সুতরাং পূর্বতন সরকারের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লা সালেহর সঙ্গে তালিবানদের ক্ষমতা দখলের লড়াই এবার প্রকাশ্যে চলে এলো।এদিকে সালেহ জানিয়েছেন তালিবানরা যতই আফগানিস্তান জুড়ে তাণ্ডব শুরু করুক না কেন, শাসনভার এখনো তার হাতেই রয়েছে । এবং তার দাবি খুব শীঘ্রই তিনি ফেব ক্ষমতায় ফিরবেন। আর সেজন্য বিভিন্ন দেশের একাধিক নেতৃত্বের সঙ্গে তাঁর কথা চলছে । যদিও তালিবানদের তরফে সালেহর দাবি নাকচ করা হয়েছে।

 

জানা গিয়েছে এখনো পর্যন্ত একমাত্র উত্তর-পূর্বের পাঞ্জশির প্রদেশ এখনও তালিবান দখল করতে পারিনি সেখানেই নাকি সালেহ আত্মগোপন করে আছেন। সেখানকার বিভিন্ন নেতার সঙ্গে সালেহর বৈঠকের ছবি সামনে এসেছে। সেই বৈঠকে সালেহ ছাড়াও উপস্থিত ছিলেন গনি সরকার বেশ কিছু প্রভাবশালী মন্ত্রী যারা সেসময় গনির বিক্ষুব্ধ গোষ্ঠী বলে পরিচিত ছিলেন।

advt 19

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...