Tuesday, March 17, 2026

ফের শহরের বুকে তাড়া করে দুষ্কৃতী ধরল পুলিশ, তৎপরতার প্রশংসা অভিযোগকারিণীর

Date:

Share post:

ফের শহরের বুকে তাড়া করে দুষ্কৃতী ধরল পুলিশ। বুধবার সকাল আটটা চল্লিশ নাগাদ কলকাতা লেদার কমপ্লেক্সের (Leather Complex) 1 নম্বর গেটের কাছে ডিউটিতে ছিলেন সার্জেন্ট আর এন লায়েক (R N Layak)। সেই সময় আদুরি মণ্ডল (Aduri Mandal) নামে এক মহিলা তাঁকে জানান, শ্যামবাজার থেকে মালঞ্চগামী বাসে তাঁর মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে। যে দুষ্কৃতী মোবাইল চুরি করেছে তাঁকে তিনি চিহ্নিত করে বাসে চিৎকার করলে প্রায় চলন্ত বাস থেকে নেমে একটি ট্যাক্সি ধরে সে পালায়।

 

সার্জেন লায়ক সেই খবর জানান, তিলজালা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীকে (Souvik Chakraborty)। তাঁর নির্দেশে, সঙ্গে সঙ্গেই আর এন নায়েক এবং সিভিক ভলেন্টিয়ার শুভেন্দু মণ্ডল (Shubhendu Mandal) ওই ট্যাক্সিটিকে তাড়া করেন। প্রায় দু-কিলোমিটার যাওয়ার পর বামনঘাটার কাছে বামাল ধরা পড়ে দুষ্কৃতী। মোবাইল ফোনটি উদ্ধার হয়। অভিযুক্ত শেখ মনিরুলকে লেদার কমপ্লেক্স থানার এসআই মহম্মদ এ খানের হাতে দেওয়া হয়। ফোন ফিরে পেয়ে আপ্লুত আদুরি মণ্ডল। পুলিশের এই তৎপরতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

 

advt 19

 

spot_img

Related articles

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...