Tuesday, June 9, 2026

বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর

Date:

Share post:

ইংল‍্যান্ড ( England )সফরে ব‍্যাটে রান নেই ভারত অধিনায়ক বিরাট কোহলির( Virat kohli)। শুধু ভারত-ইংল‍্যান্ড ( India-England)টেস্ট সিরিজ নয়, বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপেও ( World test championship) ব‍্যাট হাতে ব‍্যর্থ হন কোহলি। প্রায় দু’বছর হতে চলল কোহলির ব‍্যাট থেকে আসেনি কোন শতরান। এমন অবস্থায় টিম ইন্ডিয়ার অধিনায়কের পারফরম্যান্স নিয়ে উঠছে অনেক প্রশ্ন। সমলোচিত হচ্ছেন বারবার। কোথায় ভুল? এবার বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর( Sachin Tendulkar)। বললেন বিরাটের শুরুটা ভাল হচ্ছে না।

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন,”বিরাটের শুরুটা ভালো হয়নি। এটা মানসিক বিষয়, যা টেকনিক্যাল ভুল করতে বাধ্য করে। যদি শুরুটা ভালো না হয়, তবে মাথায় অনেক ভাবনা-চিন্তার চলে আসে। উদ্বেগ ভিড় করে আসে বলেই বাড়তি কিছু করা যায় না। যখন একজন ব্যাটসম্যান ফর্মে থাকে না, তখন হয় সে অনেকটা এগিয়ে যায়, নয়ত পায়ের নড়াচড়া একেবারেই বন্ধ হয়ে যায়। এটা সবার সঙ্গেই হয়। ফর্ম হল মনের সঙ্গে শরীরের গতিবিধির তালমিল।”

আরও পড়ুন:প্রণয় হালদারকে ছেড়ে দিল এটিকে মোহনবাগান

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...