Thursday, May 14, 2026

দয়া করে সাহায্য করুন, তালিবান আসছে: মার্কিন সেনার কাছে কাতর আবেদন আফগান মহিলাদের

Date:

Share post:

তালিবানি শাসনে অত্যাচার, দমনপীড়নের আশঙ্কায় কোনওক্রমে দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন আফগানরা। রবিবার সন্ধ্যায় কাবুল ‘পতনের’ পর থেকে সেই মরিয়া মনোভাব আরও বেড়েছে। কাতারে-কাতারে মানুষ কাবুল বিমানবন্দরে ভিড় করেছেন। সবাই চাইছেন কোনওভাবে আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়া যায়।

আরও পড়ুন- দলের খেলায় খুশি বাগানের হ‍্যেডস‍্যার, এএফসি কাপে প্রথম গোল করে দলকে কৃতিত্ব কৃষ্ণার
বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি কাঠ বা লোহার বেড়ার ওপারে দাঁড়িয়ে আছেন অসংখ্য মহিলা এবং পুরুষ। যে বেড়ার চারপাশটা কাঁটাতার দিয়ে ঘেরা আছে। বেড়ার এপারে সম্ভবত মার্কিন সেনা আছে। আপাতত কাবুল বিমানবন্দরে প্রহরা দিচ্ছে মার্কিন সেনাই। বেড়ার ওপার থেকে কাঁদতে কাঁদতে এক মহিলাকে বলতে শোনা যায়, ‘হেল্প, হেল্প, দয়া করে সাহায্য করুন। আমি সাহায্য চাই। তালিবান আসছে। তালিবান আসছে।’  প্রতিটা শব্দ বলার সঙ্গে সঙ্গে তাঁর গলা ধরে আসছে। মনে হচ্ছে যেন প্রতিবার আর্জি নাকচে বাঁচার আশা একটু-একটু করে কমছে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ।

advt 19

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...