Saturday, June 20, 2026

ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটবে ভারতীয় রেল!

Date:

Share post:

এই মুহূর্তে হাওড়া থেকে মুম্বই যেতে ১৫ ঘণ্টা সময় লাগে। অন্যদিকে হাওড়া থেকে দিল্লি যেতে ১৭ ঘণ্টা সময় লাগে।আবার সেদিনই দিল্লি থেকে ট্রেন ধরে পরের দিন ১২ ঘণ্টার মধ্যে ফিরে এলেন। হ্যাঁ, এরকমই দ্রুত গতিতে ট্রেন পরিষেবা দেবে ভারতীয় রেল। দিল্লি-মুম্বই এবং দিল্লি-হাওড়া রুটের ট্রেনে ১২ ঘণ্টার মধ্যে জার্নি টাইম রাখার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ২০২৪ সালের মধ্যেই তা বাস্তবায়িত হবে।
শীঘ্রই এ বিষয়ে কাজ শুরু হবে। দুটি রুটেই ট্রেনের গতি বাড়িয়ে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা করতে চাইছে রেল। বর্তমানে দিল্লি-হাওড়া রুটে ট্রেন ৮৫ কিমি এবং দিল্লি-মুম্বই রুটে ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলে।
তবে, এর জন্য রেললাইন এবং তার আশেপাশে কিছু পরিবর্তন করতে হবে।

রেলের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার জানালেন, ‘এত দ্রুতগতির ট্রেনের ক্ষেত্রে সেই ধরণের লাইন প্রয়োজন। যেখানে দরকার, সেখানে রেললাইনেখ পরিবর্তন আনা হবে। এছাড়া ট্রেনের উপরে থাকা বৈদ্যুতিক তারগুলিও পাল্টানো হবে। ‘এজন্য রুটের নির্দিষ্ট স্থানে লাইনের দুই পাশে দেওয়াল করে দেওয়া হবে। তাছাড়া থাকবে কড়া নজরদারি। বাড়ানো হবে লেভেল ক্রসিংয়ের সংখ্যা।

আরও পড়ুন- বুথভিত্তিক আবেদনপত্র দেওয়ার ব্যবস্থা : ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর ফর্ম তোলা নিয়ে জেলাশাসকদের পরামর্শ মুখ্যসচিবের
যাত্রীদের নিরাপত্তাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ‘ট্রেনের নিরাপত্তার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে। ট্র্যাক পরিদর্শন ও মেরামতের জন্য অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন এবং ক্যামেরা ব্যবহার করা হবে।’
প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৫,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে ভারতীয় রেল।

advt 19

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...