Wednesday, May 13, 2026

ই-সিমকার্ড দেওয়ার নাম করে ৮৪ লক্ষ টাকার জালিয়াতি! গ্রেফতার দুই

Date:

Share post:

ফের প্রতারণা শহরে। এবার ই-সিমকার্ড দেওয়ার নাম করে সল্টলেকের এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে প্রায় ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নিল জালিয়াতরা। হদিশ মিলেছে ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের। এই ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রাহুল রায়চৌধুরী ও সোমা দাস। শিবরাম অরোরা নামে সল্টলেকের এক ব্যবসায়ী জালিয়াতির অভিযোগ নিয়ে হেয়ার স্ট্রিট থানায় যান। তাঁর অভিযোগ, গত ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত লাগাতার একটি মোবাইল সংস্থার পরিচয় দিয়ে ই সিমকার্ড নিতে বারবার বলা হচ্ছিল। এরপর অবশেষে সিমকার্ড নিতে রাজি হন তিনি। এরপরেই হ্যাক করা হয় তাঁর সিমকার্ড। সিমকার্ড হ্যাক করে ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এই ঘটনায় ধৃত রাহুল রায়চৌধুরী ও সোমা দাস-কে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাদের ২৬ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। লালবাজারের গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছে ১৬ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়েছে এই ৮৪ লক্ষ টাকা। এই প্রতারণা চক্রে আরও অনেকে জড়িত রয়েছে কিনা সেবিষয়ে তদন্ত করে খতিয়ে দেখছে গোয়েন্দারা।

আরও পড়ুন- ‘আফগানিস্তানে তেল সস্তা, ওদেশে যান’, বিতর্কিত মন্তব্য BJP নেতার advt 19

 

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...