Sunday, May 17, 2026

ফের রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গে

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মুখভার।এরইমধ্যে ফের একবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ছাড়পত্র পেল জাইকোভ-ডি, শীঘ্রই শুরু হতে চলেছে ১২-১৮ বয়সি টিকাকরণ

গত বুধবার শরতের আগমন হলেও  বর্ষার আনুষ্ঠানিক বিদায় এখনও বেশ কিছুটা দেরি। আবহাওয়া দফতর সূত্রের খবর, গতকালের পর শনিবারও কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।  সক্রিয় মৌসুমী অক্ষরেখা জামশেদপুর ও দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।পাশাপাশি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে বিহারে।তার জেরেই এই বৃষ্টি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এরমধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।

আজ, শনিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ  সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি।গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৭ মিলিমিটার।

advt 19

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...