Monday, March 16, 2026

এবার জেলা সফরে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ

Date:

Share post:

নতুন রাজ্য কমিটি গঠন হওয়ার পরেই জেলা সফর শুরু করলেন তৃণমূল যুব কংগ্রেস (TMYC) সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। আর এই সফরের প্রথমেই তিনি বেছে নিলেন পশ্চিম বর্ধমান (West Burdwan) জেলা। সংগঠনের উপর জোর দেওয়াই এই জেলা সফরের মূল উদ্দেশ্য।

তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যাতে বুথ স্তরে আরও শক্তিশালী ভাবে সংগঠন গড়ে তুলতে পারে সেই অনুযায়ী বিভিন্ন কর্মসূচি সায়নী ঘোষ এই জেলা সফরে করবেন বলে জানা গিয়েছে। তাঁর প্রতিটি কর্মসূচিতে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও কর্মী বৃন্দ।

আরও পড়ুন:তালিবানদের হাত থেকে মুক্তি পেল ১৫০ জন, প্রাণ বাঁচাতে বিমানবন্দরের দিকে রওনা

বিধায়কদের সতন্ত্র কিছু সেবামূলক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন সভানেত্রী। এবং তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যাতে শীর্ষ নেতৃত্ব, বিধায়কদের সঙ্গে এবং মানুষের সঙ্গে যোগাযোগ, সমন্বয় বজায় রেখে সরকারি প্রকল্প এবং এই সংক্রান্ত তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে, ও মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ করতে পারে, সেই সব ক্ষেত্র গুলিও সাংগঠনিক মিটিং-এ উল্লেখ করা হবে।

advt 19

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...