Wednesday, April 15, 2026

‘একের পর এক সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছি, যার ফলে প্রস্তুতিতে ব‍‍্যাঘাত ঘটছে’ : নীরজ চোপড়া

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জয় করে ইতিহাস রচনা করেছেন জ‍্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া( Neeraj Chopra)। স্বাভাবিক ভাবেই তাকে নিয়ে উচ্ছাস আবেগে ভাসছে গোটা ভারতবাসী। দেশে ফেরার পর একের পর এক সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। আর এতেই নাকি প্রস্তুতিতে ব‍‍্যাঘাত ঘটছে নীরজের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই বললেন ভারতের সোনার ছেলে।

এক সংবাদমাধ্যমে নীরজ বলেন,” এত সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছি যে আমার জ্বর চলে এসেছিল। অনুষ্ঠানে থাকার সময় গরমে ঘাম ঝড়ত আমার। তারপর আমাকে এসি গাড়িতে করে দিয়ে আসা হত। আমি কোন বিশ্রাম পাচ্ছিলাম না। ব‍্যস্ত রুটিনের কারণে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছিল না।”

এখানেই না থেমে নীরজ আরও বলেন,” এমন হওয়া উচিত নয় যে, পদক এসে গিয়েছে এবার সব করব। তারপর একমাস পর ক্রীড়াবিদদের ভুলে যাব। আবার চার বছর পর মনে করব। আমি চাই সারা বছরই মানুষ মনে রাখুক। আমার পরিকল্পনা ছিল ডায়মন্ড লিগে অংশগ্রহণ করব। কিন্তু অলিম্পিক্স থেকে আসার পর এত সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছি যে, অনুশীলন করতে পারনি। ফিটনেসের অভাব হচ্ছে। তাই এই টুর্নামেন্টে অংশ নেব না।”

আরও পড়ুন:ইংলিশ প্রিমিয়ার লিগে কি ফিরছেন রোনাল্ডো? জল্পনা তুঙ্গে

 

Related articles

IPL: ৫ ম্যাচে নাইটদের দিশাহীন ক্রিকেট, দলের খেলায় বিরক্ত বাদশা!

কেকেআর(KKR) নয়, শাহরুখ খানের দলের নতুন নাম হওয়া উচিত কেকে 'হার'। পাঁচ ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা...

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...

IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা...

ভোটের দিন আমিই থাকব কন্ট্রোল রুমে, স্ট্রং রুমে ৩০০ ‘প্রহরী’, নির্দেশ অভিষেকের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে সময় কম। এই পরিস্থিতিতে নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং কর্মীদের চাঙ্গা করতে...