Thursday, May 14, 2026

বৈধ কাগজ থাকলেই ৩১ অগাস্টের মধ্যে দেশ ছাড়তে পারবে আফগানরা,দাবি জার্মান দূতের

Date:

Share post:

বিদেশীদের যেতে দেওয়া হলেও আফগান নাগরিকদের বিমানবন্দরে দেশ ছেড়ে যেকে দেওয়া হবে না। এমনটাই নির্দেশ দিয়েছিলেন তালিবান মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ। এমনকি তিনি এও জানিয়েছিলেন আফগানদের জন্য কাবুল বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু রাত পোহাতেই চালু অন্য নিয়ম।

আরও পড়ুন: গভীর রাতে হবু মা নুসরত কে হাসপাতালে ভর্তি করা নিয়ে ধোঁয়াশা তুঙ্গে

সংবাদসংস্থা সূত্রের খবর, বুধবার তালিবানদের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন জার্মান দূত। তাদের বলেছেন যে ৩১ অগাস্টের পরে আফগানরা যদি দেশ ছেড়ে চলে যেতে চান তা হলে তাঁদের দেশ ছাড়তে বাধা দেওয়া হবে না।
মঙ্গলবার জি-৭ বৈঠকের পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন । জানিয়েছিলেন, আফগানদের সুরক্ষা নিয়ে একমত হয়েছে জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলি। তিনি বলেন, ‘‘জি-৭ বৈঠকে আমরা আফগানিস্তান থেকে মানুষকে বার করে আনার সঙ্গে সঙ্গে কী ভাবে তালিবানের সঙ্গে কথা চালানো হবে । আমাদের প্রধান শর্ত হবে যদি ৩১ অগাস্টের পরেও কেউ আফগানিস্তান ছাড়তে চান তাঁদের সুরক্ষিত ভাবে দেশ ছাড়তে দিতে হবে।’’
এরপরই জার্মানির তরফে তালিবানদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। জার্মান প্রতিনিধি টুইটারে জানান, তিনি তালিবানের ডেপুটি চিফের সঙ্গে দেখা করেছেন। দুই পক্ষের আলোচনার পর তালিবানের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, যে সমস্ত আফগান নাগরিকদের কাছে বৈধ কাগজ থাকবে, তাদের আগামী ৩১ অগাস্টের পর দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
জি-৭ বৈঠকে আফগানদের দেশ ছাড়ার বিষয়ে আলোচনার পরেই নিজেদের অবস্থান থেকে কিছুটা হলেও সরেছে তালিবান বলে মনে করছেন কূটনৈতিক মহল। তাঁদের দাবি,এবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চাইছে তারা। অবশ্য এনিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় এবিষয়ে কী ভাবছে তালিবানরা তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।

advt 19

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...