Saturday, March 14, 2026

“দেশ বাঁচাবে মমতা”, প্রতিষ্ঠা দিবসের আগে তৃণমূল ছাত্র পরিষদের ভিডিও প্রকাশ

Date:

Share post:

করোনা আবহে গত বছরের মতো এবারও ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের (Foundation Day) মূল অনুষ্ঠান ভার্চুয়াল হবে। মূল বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্য রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abishek Banerjee)। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় কর্মসূচি। তিনি নিজেও ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতির মূল স্রোতে পা রেখেছিলেন। তাই প্রতি বছরই ২৮ অগাস্ট মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে খুব সাড়ম্বরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করেন মুখ্যমন্ত্রী। যদিও গত বছর তা ভার্চুয়ালি হয়। এবারও তাই।

দেশ ও রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তৃণমূল সুপ্রিমোর তাঁর প্রিয় ছাত্র-যুবদের জন্য ভার্চুয়ালি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ রাজ্য নেতৃত্ব গোটা রাজ্য চষে ফেলেছেন। ২৮ অগাস্টকে সামনে রেখে প্রতিটি জেলায় জেলায় প্রচার করেছেন তাঁরা। মূলত এবার প্রতিষ্ঠা দিবসে ডিজিটাল প্লাটফর্মকে হাতিয়ার করছে তৃণমূল ছাত্র নেতৃত্ব। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে ”দেশ বাঁচাবে মমতা” টিজার লঞ্চ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। যেখানে গান গেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পূরব চক্রবর্তী। এছাড়াও এবারের ২৮ অগাস্টের জন্যে জেলায় জেলায় গান বেঁধেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রতিটি জেলার সিগনেচার টিউন হিসাবে যা ব্যবহার হচ্ছে। ভার্চুয়ালি এবারের কর্মসূচীকে ট্রেন্ডিং করতে চায় জোড়া ফুল শিবির।

অন্যদিকে, ২৮ অগাস্টের অনুষ্ঠান নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন দলের সমস্ত তারকা বিধায়করা-সাংসদরা। রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, লাভলি মৈত্র, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, নুসরত জাহানের মতো তারকারা ইতিমধ্যেই দলীয় কর্মসূচীতে তাদের বক্তব্য জানিয়েছেন।

আরও পড়ুন:ডোমের পরীক্ষায় ৩৫ এর মধ্যে ৩৪ নম্বর পেয়ে প্রথম রাজ মল্লিক,আছেন স্নাতকোত্তর–ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও!

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...