Monday, May 18, 2026

ফের অসুস্থ হয়ে হাসপাতালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

Date:

Share post:

ফের অসুস্থ হয়ে পড়লেন বিষ্ণুপুর টেন্ডার দুর্নীতির প্রধান অভিযুক্ত বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় (Shyamaprasad Mukherjee)। শনিবার, আচমকা তাঁর বুকে ব্যথা হওয়ায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আনা হয়। ওই হাসপাতালেই আপাতত ভরতি রয়েছেন তিনি। পুলিশি হেফাজতেই চলছে চিকিৎসা। প্রসঙ্গত চার-পাঁচদিন আগেও পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়েছিলেন শ্যামাপ্রসাদ। সে সময় প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে।

হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর হার্টের অবস্থা বিশেষ ভাল নয় বলেই খবর। এছাড়াও উচ্চরক্তচাপজনিত সমস্যাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শ্যামাপ্রসাদের (Shyamaprasad Mukherjee) চিকিত্‍সার দায়িত্বে থাকা হাসপাতাল সুপার চিকিত্‍সক মহেন্দ্র নাথ মাণ্ডি বলেন, “বুকে ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন শ্যামবাবু। পূর্বেই তিনি উচ্চ রক্তচাপ ও মুধমেহ রোগে ভুগছিলেন। মাত্রাতিরিক্ত মানসিক চাপের জন্যই মূলত অসুস্থ হয়ে পড়েছেন।” চিকিত্‍সকেরা জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রীর দেখভালে কোনও খামতি নেই। সর্বক্ষণ তাঁকে চিকিত্‍সকদের নজরে রাখা হচ্ছে। যদিও পুলিশি হেফাজতেই থেকে চলছে চিকিত্‍সা।

আরও পড়ুন- ঝাড়গ্রামের পর বিষ্ণুপুর, ফের রেলের বঞ্চনার শিকার বাংলা

advt 19

 

Related articles

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...